২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিয়মিত মদ্যপানে অনিয়মিত হৃদস্পন্দনের আশঙ্কা’

হৃদরোগীরা নিয়মিত মদ্যপান করলে তাদের অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বাড়ে বলে সম্প্রতি এক জরিপে জানা গেছে। এমনকি পরিমিত পরিমাণে পান করলেও এ সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 08:27 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

নিউইয়র্ক, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হৃদরোগীরা নিয়মিত মদ্যপান করলে তাদের অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বাড়ে বলে সম্প্রতি এক জরিপে জানা গেছে। এমনকি পরিমিত পরিমাণে পান করলেও এ সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। মদপানের ফলে হৃদপিণ্ডের সংকোচন-প্রসারণের প্রক্রিয়া অনিয়মিত হয়ে পরে বলে এর আগেও জানিয়েছিলেন চিকিৎসকরা। নিয়মিত পান পান করলে এ অবস্থার অবনতি হতে পারে। সাধারণভাবে ধারণা করা হয়, হৃদপিণ্ডে কোলেস্টেরল জমে যাওয়া থেকে মুক্ত থাকতে হলে সপ্তাহে এক বা দু’বার মদপান করে যেতে পারে। তবে আগে থেকেই হৃদরোগ থাকলে এই সামান্য পরিমাণ পানাভ্যাসেও অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা দেখা দিতে পারে। কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। ৩০ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্কদের উপর এ গবেষণাটি পরিচালিত হয়। এতে দেখা যায়, পাঁচ বছর সময়ের মধ্যে মাঝেমধ্যে মদ্যপানকারীদের মধ্যে প্রতি বছর অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা বৃদ্ধি পাওয়ার হার প্রায় ১ দশমিক ৫ শতাংশ। নিয়মিত পানকারীদের মধ্যে এ হার ১ দশমিক ৭ শতাংশ এবং অতি পরিমাণে পানকারীদের মধ্যে এ হার ২ দশমিক ১ শতাংশ। গবেষকরা জানান, বয়স, শারীরিক ওজন ও ধূমপানের অভ্যাসের ভিন্নতা থাকার পরেও মদ্যপানের ফলে অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় ১৪ শতাংশ। গবেষণা দলের প্রধান ও অন্টারিও’র হ্যামিলটনের ম্যাকমাস্টার ইউনিভার্সিটির ড. ইয়ান লিয়াং বলেন, পরিমিত পরিমাণে মদ্যপানের সুফল নিয়ে যে সুপারিশ করা হয় এ গবেষণার ফলাফলে তা ভুল প্রমাণিত হয়েছে। নিয়মিত মদ্যপানের ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত শারীরিক ওজন ও থাইরয়েড গ্রন্থির সমস্যার ঝুঁকিও বৃদ্ধি পায় বলে জানিয়েছেন গবেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১৯ ঘ.