২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজন সম্পদের সৃজনশীল ব্যবহার: সায়মা

সম্পদের 'সৃজনশীল' ব্যবহার দেশের অটিস্টিক শিশুদের মুখে হাসি ফোটাতে পারে বলে মনে করেন শিশু মনোবিদ সায়মা হোসেন পুতুল। জানাচ্ছেন নুরুল ইসলাম হাসিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের 'সৃজনশীল' ব্যবহার দেশের অটিস্টিক শিশুদের মুখে হাসি ফোটাতে পারে বলে মনে করেন সদ্যসমাপ্ত আন্তর্জাতিক অটিজম সম্মেলনের অন্যতম উদ্যোক্তা সায়মা হোসেন পুতুল। তার মতে, এক্ষেত্রে পারিবারিক বন্ধন, স্বাস্থ্যসেবার প্রাচুর্য এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোও গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রীকন্যা সায়মা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক বিশেষ সাক্ষাৎকারে অটিজম সম্মেলন প্রসঙ্গে বলেন, প্রতিবন্ধিতা নিয়ে যারা কাজ করে তাদের জন্য ওই সম্মেলন বিরাট প্রেরণা। দক্ষিণ এশিয়ায় অটিজম বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয় গত মঙ্গল ও বুধবার। যুক্তরাষ্ট্রের 'স্কুল সাইকোলজিস্ট' সায়মা বলেন, "অটিস্টিকদের সেবার জন্য অতিরিক্ত বিনিয়োগের কোনো প্রয়োজন নেই। বর্তমানে যে সম্পদ রয়েছে তার সৃজনশীল ব্যবহার প্রয়োজন।" শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুদের মস্তিষ্কের গঠন হয় অন্যদের চেয়ে আলাদা। ফলে তারা অন্যদের মতো করে নিজের যত