ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশুদের যত্ন নেওয়ার ক্ষেত্রে শিক্ষক, চিকিৎসক ও অভিভাবকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় সদ্য সমাপ্ত দক্ষিণ এশীয় অটিজম সম্মেলনের মূল পরিকল্পনাকারী সায়মা হোসেন পুতুল।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত সম্মেলন পরবর্তী কর্মশালার শেষ দিনে শুক্রবার তিনি বলেন, "তাদের (অটিস্টিক) প্রাপ্য সম্মান দেখানোর পাশাপাশি সুষ্ঠু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।"
যুক্তরাষ্ট্রের লাইসেন্সধারী স্কুল সাইকোলজিস্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল অটিজম সম্মেলন সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণের রূপরেখা প্রণয়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
বুধ থেকে শুক্রবার এই কর্মশালায় অটিজমের লক্ষণ ও কীভাবে অটিস্টিক শিশুদের যত
bdnews24