ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর মানসিক বিপর্যস্ততার (পিটিএসডি) সাথে অপরিণত সন্তান জন্ম দেওয়ার সম্পর্ক রয়েছে বলে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ৮শ' ৩৯ জন নারীর ওপর চালানো এ গবেষণার ফলাফল প্রসূতি ও ধাত্রীবিদ্যা বিষয়ক আন্তর্জাতিক জার্নাল বিজেওজি'তে প্রকাশিত হয়েছে বলে বিবিসি জানায়।
গবেষণায় অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই ছিলেন আফ্রিকান আমেরিকান। আর অংশগ্রহণকারীদের পিটিএসডি আক্রান্ত ও সারা জীবনে বড় কোনো ধরনের সমস্যায় পড়েন নি, এভাবে ভাগ করা হয়।
গবেষণায় আরো দেখা যায়, মর্মান্তিক অথবা অন্য কোনো ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত
bdnews24