ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ায় অটিজম বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সোমবার ঢাকায় শুরু হচ্ছে এ অঞ্চলের প্রথম অটিজম সম্মেলন।
আয়োজকদের পাশাপাশি অটিজম বিশেষজ্ঞ ও অটিস্টিক শিশুদের অভিভাবকদের আশা, এই সম্মেলনের পর অটিজম নিয়ে মানুষের ভুল ধারণাগুলো ধীরে ধীরে কেটে যাবে। অটিস্টিক শিশুদের আলাদা করে না রেখে তাদের নিয়েই এগিয়ে যাবে সমাজ।
সোমবার সকাল পৌনে ১১টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অটিজম সচেতনতা আন্দোলনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক, সে দেশের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ছাড়াও পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ফাহমিদা মির্জা, শ্রীলংকার ফার্স্ট লেডি শিরস্থি রাজাপাকাসে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ইহাম হুসেন এবং মধ্যপ্রাচ্য, জাতিসংঘের প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও চিকিৎসকরা এই সম্মেলনে অংশ নেবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক সংস্থা অটিজম স্পিকস বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছে এই সম্মেলনের। এ উপলক্ষে ঢাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সম্মেলনের কথা জানার পর এতে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন নয় বছর বয়সী এক অটিস্টিক শিশুর মা মাকসুদা আক্তার। কিন্তু দেরি করে ফেলায় নিবন্ধনের সুযোগ হয়নি তার।
বিএসএমএমইউর নিউরো ডেভেলপমেন্ট এন্ড অটিজম সেন্টারের বারান্দায় দাঁড়িয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি আশা করি, এ সম্মেলন মানুষকে জাগাতে পারবে। তারা আমারে ছেলের সঙ্গে আরো একটু ভালো আচরণ করবে।"
এই সম্মেলনে যোগ দিতে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন তাবাস্সুম জারিন। চট্টগ্রামে অটিস্টিক শিশুদের জন্য একটি স্কুল চালান তিনি।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জারিন বলেন, "অটিজম সচেতনতায় এই সম্মেলন একটি মাইলফলক হয়ে থাকবে বলেই আমার বিশ্বাস। অটিস্টিক শিশুদের যত
bdnews24