২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাগীব-রাবেয়া মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

দুই ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্র্ন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

সিলেট, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ইন্টার্ন চিকিৎসকের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্র্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়; রাত ৯টা পর্যন্ত চিকিৎসকরা কাজে অংশ নেননি বলে সংশ্লিষ্টরা জানান। হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজ কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসক আলেয়া ফেরদৌস নিপা ও সেতু ভৌমিককে ১ মাসের জন্য সাময়িক বহিষ্কার ও তাদের আবাসন সুবিধা বাতিল করে। এর প্রতিবাদে মেডিকেল কলেজের প্রায় শতাধিক ইন্টার্ন চিকিৎসক কাজ বন্ধ রেখে কলেজের সামনে অবস্থান নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত অন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শৃঙ্খলা ভঙ্গের কারণে দুই ইন্টার্ন চিকিৎসককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, "এ নিয়ে সবাই মিলে অন্দোলন করার কোনো কারণ দেখছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২৩১০ ঘ.