২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য ক্যাডারে ৫২১টি নতুন পদ সৃষ্টির সুপারিশ

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে এ্যানেসথেসিয়া ও কার্ডিয়াক বিভাগের জন্য ৫২১টি নতুন পদ সৃষ্টির সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে এ্যানেসথেসিয়া ও কার্ডিয়াক বিভাগের জন্য ৫২১টি নতুন পদ সৃষ্টির সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চট্টগ্রামসহ দেশের ১৪টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অন্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালনের জন্য এসব পদ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা শাখার যুগ্ম-সচিব লুৎফুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত নতুন পদগুলোর মধ্যে এ্যানেসথেসিয়া বিভাগের জন্য ৩৮১টি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে কার্ডিয়াক সার্জারি সার্ভিস চালু করতে কার্ডিয়াক সার্জারী, কার্ডিয়াক এ্যানেসথেসিয়া, কার্ডিওলজি ও ভাসকুলার সার্জারি বিষয়ক ১৪০টি পদ সৃষ্টির সুপারিশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৩৫ ঘ.