২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোভাযাত্রায় নিরাপদ মাতৃত্বের মন্ত্র

ডারবানের ওয়াটারফ্রন্টের ৫ কিলোমিটার পথ জুড়ে এক অভূতপূর্ব শোভাযাত্রা হয়ে গেলো শনিবার। বিভিন্ন দেশ থেকে আসা কয়েকশ ধাত্রী রঙিন ব্যানার আর ফেস্টুন হাতে হেঁটে হেঁটে জানালেন মাতৃমৃত্যুর ঝুঁকি কমাতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ধাত্রীর প্রয়োজন এখন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ডারবান থেকে ডারবান, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডারবানের ওয়াটারফ্রন্টের ৫ কিলোমিটার পথ জুড়ে এক অভূতপূর্ব শোভাযাত্রা হয়ে গেলো শনিবার। বিভিন্ন দেশ থেকে আসা কয়েকশ ধাত্রী রঙিন ব্যানার আর ফেস্টুন হাতে হেঁটে হেঁটে জানালেন মাতৃমৃত্যুর ঝুঁকি কমাতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ধাত্রীর প্রয়োজন এখন। "কখনোই নিয়ম থেকে বিচ্যুত হবো না আমি, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাতে পারি, যতোক্ষণ না নতুন বাবা আমাকে বলছে- ধন্যবাদ, যতোক্ষণ না হাসিমুখে হাত মেলাচ্ছে নবজাতকের মা।..." এই শপথ কণ্ঠে নিয়ে সড়কজুড়ে তারা নাচলেন, গাইলেন আর নিজের দেশে পতাকা উড়িয়ে মানুষকে জানালেন পেশার প্রতি ধাত্রীদের দায়বদ্ধতার কথা, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে তাদের প্রতিশ্র"তির কথা। নাইজেরিয়া থেকে আসা লারের টি শার্টে লেখা 'ধাত্রীরা জীবন বাঁচায়'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, "ধাত্রী হতে পেরে আমি গর্বিত"। লারের ভাষায়, "এটি একটি মানবিক সেবা। এই পেশার কারণে বহু পরিবারের আনন্দের অংশীদার গতে পারছি।" লারে ডারবানে এসেছেন অন্য দেশের ধাত্রীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে, সাহস আর শক্তি ভাগ করে নিতে। ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) এর প্রেসিডেন্ট ব্রিজিত লিন্চ সংগঠনের ২৯তম 'ত্রিবার্ষিক সম্মেলন' উদ্বোধন করে বলেন, "আমাদের উপস্থিতি সবাইকে জানাতে হবে। হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে"। তিনি বলেন, সারা বিশ্বে ধাত্রীসেবার মান একই রকম হওয়া প্রয়োজন। মাতৃস্বাস্থ্য এবং মৃত্যুহার কমাতে ধাত্রীদের সামনে নিয়ে আসতে হবে। ধাত্রীসেবায় বাংলাদেশের 'দ্রুত' উন্নতির প্রশংসা করে তিনি বলেন, "বাংলাদেশের উচিত এই সেবার মানকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখা।" আইসিএমের পক্ষ থেকে এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ধাত্রীবিদ্যায় ছয় মাসের প্রশিক্ষণ শেষে বাংলাদেশে ৫৯ জন সেবিকাকে ধাত্রী হিসেবে সনদ দেওয়া হয় গত ৫ মে। ওই দিন ছিল 'আর্ন্তজাতিক ধাত্রী দিবস'। মাতৃমৃত্যু হার প্রতি লাখে ১৯৪ জন থেকে কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১৫ সালের মধ্যে ৩ হাজার ধাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষমাত্রা নিয়েছে, যাদের দেশজুড়ে ছড়িয়ে থাকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিযেঅগ দেওয়া হবে। এই পেশার আর্ন্তজাতিক মান বজায় রাখতে ধাত্রীবিদ্যার ডিপ্লোমা কোর্সের জন্য একটি নতুন পাঠ্যসূচিও তৈরি করা হয়েছে, যা চালু হবে ২০১২ সাল থেকে। আইসিএম এর এশিয়া অঞ্চলের ধাত্রীবিদ্যা উপদেষ্টা পশতুন আজফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই পেশাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আফগানিস্তান একটি উদাহরণ হতে পারে। "আমাদের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণের ব্যবস্থা খুবই ভালো। আমাদের সংগঠনও বেশ শক্তিশালী।" ২০১০ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ মিডওয়াইভস অ্যাসোসিয়েশন দ্রুত উন্নতি করছে বলেও মন্তব্য করেন তিনি। স