সিরাজগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে আরো চার অ্যানথ্রাক্স বা তড়কা রোগী সনাক্ত হয়েছেন।
এ নিয়ে সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫।
শাহাজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আক্রান্তদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাধারণত অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই, মাংস কাটা ও ধোয়া বা পরিষ্কার করার সময় অ্যানথ্রাক্সের জীবাণু মানুষে সংক্রমিত হয়। এ জন্য এসব ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৮২৮ ঘ.
bdnews24