ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী প্রতি পাঁচ শিশুর একজন কোনো-না-কোনো মানসিক রোগে ভুগছে বলে এক জরিপে তথ্য উঠে এসেছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিচালিত ওই জরিপে দেখা গেছে, ওই বয়স শ্রেণীর প্রতি ৫০ জনের একজন মাদকাসক্ত।
জরিপে দেখা গেছে, পাঁচ থেকে ১১ বছর বয়সী চার দশমিক ৩০ শতাংশ শিশু মানসিক অবসাদগ্রস্ত এবং দুই দশমিক ৬০ শতাংশ মৃগী রোগে ভুগছে।
২০০৯ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ১৫ জেলার চার হাজার সাতশ' শিশুর ওপর ওই জরিপ চালানো হয়।
মঙ্গলবার জরিপ পরিচালনাকারী দলের প্রধান অধ্যক্ষ গোলাম রাব্বানি রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের জরিপ এটিই প্রথম। এতে দেখা গেছে, মানসিক রোগ ও মাদকাসক্তের মধ্যে নিবিড় যোগসূত্র রয়েছে।
"বয়স্ক মা-বাবা এবং একক পরিবারের সন্তানদের মধ্যে মাদকাসক্ত হয়ে পড়ার প্রবণতা বেশি।"
জরিপ অনুযায়ী, শহরের তুলনায় গ্রামের শিশুদের মধ্যে মানসিক রোগে ভোগার হার বেশি (১৭.৫০ : ১৪.৩০)। মাদকাসক্তের মধ্যে ৮৩ দশমিক ৩০ শতাংশ ছেলে।
এছাড়া শিক্ষার অভাব, বাবা-মায়ের মানসিক রোগ এবং জন্মগত
bdnews24