পাবনা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলায় আরো একজন আনথ্যাক্স আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এলে আক্রান্ত ব্যক্তিকে সনাক্ত করা হয় বলে জানান চিকিৎসক।
এ নিয়ে ফরিদপুর উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮। গত ৩০মে এই উপজেলায় প্রথম ৬ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়।
ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খলিলুর রহমান জানান, আক্রান্ত রোগী ফরিদপুর পৌর এলাকার উত্তর টিয়ারপাড়ার বাসিন্দা।
আক্রান্ত রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এলে তার হাতের বিভিন্ন অংশে ঘা দেখে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্স বলে সনাক্ত করা হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০২৪ ঘ.
bdnews24