পাবনা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় নতুন করে আরো ১০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর পাবনায় ২১ জন এ রোগে আক্রান্ত হলো।
শনিবার দুপুরে তাদের সনাক্ত করা হয়। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, আক্রান্তরা সবাই উপজেলার কেনাই গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার একটি রোগাক্রান্ত গরুর মাংস খেয়ে এরা সবাই আক্রান্ত হন।
শনিবার সকালে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এলে তাদের অ্যানথ্রাক্স সংক্রমণ ধরা পড়ে বলে ডা. খলিল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৩০ ঘ.
bdnews24