২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আরো এক অ্যানথ্রাক্স রোগী

পাবনার ফরিদপুর উপজেলায় আরো এক জন অ্যানথ্রাক্স বা তড়কা রোগী সনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

পাবনা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলায় আরো এক জন অ্যানথ্রাক্স বা তড়কা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে গত তিন দিনে পাবনায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খলিলুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার উপজেলার রাউত নাগদাপাড়া থেকে একজনকে নতুন করে অ্যানথ্রাক্স আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে। সোমবার রাউত নাগদাপাড়া এলাকায় একটি গরু অসুস্থ হয়ে পরলে গরুটি জবাই করে তার মাংস বিক্রি করা হয়। এই মাংস খাওয়ার পর সোমবার ছয় জন এবং মঙ্গলবার আরো তিন জনের শরীরে অ্যানথ্রাক্স সনাক্ত হয়। খলিলুর রহমান জানান, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণত অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই, মাংস কাটা ও ধোয়া বা পরিষ্কার করার সময় অ্যানথ্রাক্সের জীবাণু মানুষে সংক্রমিত হয়। এ জন্য এসব ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫২ ঘ.