পাবনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গরুর মাংস খেয়ে পাবনার ফরিদপুর উপজেলার রাউতাপাড়ায় মঙ্গলবার তিনজনর শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত হয়েছে।
এনিয়ে গত দুই দিনে এ জেলায় নয়জন শনাক্ত হলো। সোমবার শনাক্ত হয়েছিল ছয়জন।
আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় ৩৬ অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়।
ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার এলাকার এক ব্যক্তি তার একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে।
ওই মাংস খাওয়ার পর ওইদিনই ছয়জন এবং মঙ্গলবার আরো তিনজন অসুস্থ হয়।
খলিলুর রহমান জানান, আক্রান্তদের হাতের বিভিন্ন অংশে ঘা দেখে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্স বলে শনাক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24