২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

বেতন ভাতার দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

বরিশাল, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ভাতার দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর চিকিৎসকরা কাজে যোগ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসক মো. যোবায়ের। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে হাসপাতালের পরিচালক আব্দুর রশিদের সঙ্গে বৈঠকের পর সাময়িকভাবে আমরা ধর্মঘট স্থগিত করেছি।" নির্দিষ্ট সময়ে বেতন ভাতা না পাওয়ার প্রতিবাদে হাসপাতালের ১১০ জন শিক্ষানবিশ চিকিৎসকরা বুধবার বেলা ১২টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। যোবায়ের বলেন, দেশের অন্যান্য হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকরা মাসের ১-২ তারিখের মধ্যে তাদের বেতন ভাতা পায়। কিন্তু আমরা বেতন পাই মাসের ১০-১২ তারিখে। যোবায়ের জানান, সোমবারের মধ্যে বেতন ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিচালক। ওই পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হয়েছে। তবে ওইদিন বেতন-ভাতা দেওয়া না হলে তাৎক্ষণিক ধর্মঘট শুরু করবে বলেও জানান তিনি। হাসপাতালের পরিচালক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবারের মধ্যে বেতন-ভাতা দেওয়ার শর্তে তারা ধর্মঘট প্রত্যাহার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২১ ঘ.