২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নিপা সংক্রমণের লক্ষণ নিয়ে চারজন হাসপাতালে

লালমনিরহাটের হাতীবান্ধায় নতুন করে কেউ নিপা ভাইরাসে আক্রান্ত হননি। তবে একই ধরনের রোগ লক্ষণ নিয়ে চারজন রংপুর মেডকেল কলেজ হাপতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতীবান্ধায় নতুন করে কেউ নিপা ভাইরাসে আক্রান্ত হননি। তবে একই ধরনের রোগ লক্ষণ নিয়ে চারজন রংপুর মেডকেল কলেজ হাপতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. খন্দকার মোহাম্মদ সেফায়েতউল্লাহ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আক্রান্তদের লক্ষণ দেখে চিকিৎসকরা ধারণা করছেন, তারা নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। তবে ল্যাবরটরিতে পরীক্ষা করার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।" উপদ্রুত এলাকার মানুষের আতঙ্ক কমাতে নানাভাবে চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, "এলাকার মানুষ আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমরা তাদের ভয় কাটিয়ে মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করছি।" বিশেষজ্ঞরা বলছেন, কেবল সতর্কতা ও সচেতনতার মাধ্যমেই নিপা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হিসাবে, হাতীবান্ধায় ৩১ জানুয়ারি নিপা ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রথম ঘটনার পর শনিবার পর্যন্ত মোট ২৪ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৭ জন। তবে স্থানীয়দের হিসেবে, এই সময়ে মৃত্যুর সংখ্যা আরো বেশি। নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এই সময়টাতেই খেঁজুরের রস সংগ্রহ করা হয়। বাদুড় গাছে বাঁধা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই বাদুড় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ। তবে লালমনিরহাটে এখন পর্যন্ত মানুষ থেকে মানুষে নিপা সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআরের জ্যেষ্ঠ গবেষক ড. মো. মুস্তাক হুসাইন। আপাতত খেজুরের রস না খাওয়ার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলছেন, নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এক পর্যায়ে রোগী প্রলাপ বকতে শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে। এ রোগে আক্রান্তদের পরিচর্যার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলছেন, রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না। রোগীর পরিচর্যা করার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। রোগীর কফ ও থুতু যেখানে সেখানে না ফেলে একটি পাত্রে রেখে পরে পুড়িয়ে ফেলতে হবে। রোগীর সঙ্গে একই পাত্র খাওয়া বা একই বিছানায় ঘুমানো যাবে না। রোগীর শুশ্র