২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে 'গণ মনস্তাত্ত্বিক' রোগ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় 'গণ মনস্তাত্ত্বিক' রোগে এক সপ্তাহে শিশুসহ অন্তত ৩৭ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় 'গণ মনস্তাত্ত্বিক' রোগে এক সপ্তাহে শিশুসহ অন্তত ৩৭ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের নতুনপাড়া ও বাইট্টা কার্বারীপাড়ায় এ রোগ দেখা দেয় বলে স্থানীয়রা ও সেনা সদস্যরা জানান। শনিবার কয়েকজন রোগীকে সেনা সদস্যরা সদর হাসপাতালে নিয়ে এলে বিষয়টি জানা যায়। আক্রান্তদের মধ্যে আটজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরা হলেন- সুমতি রানী ত্রিপুরা (১৫), হেরেন কুমার ত্রিপুরা (৩৬), কনেটা ত্রিপুরা (১৭), কনেন ত্রিপুরা (১৯), কয়েলা দেবী ত্রিপুরা (১৫), থুংকাতি ত্রিপুরা (১৫), দিপরী ত্রিপুরা (১৫) ও ইয়নেবালা ত্রিপুরা (১৪)। বাকিরা মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের ডা. সনজীব ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি গণ মনস্তাত্ত্বি