নরসিংদী, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় একটি মুরগি খামারে বার্ড ফ্লু ধরা পড়েছে।
শুক্রবার রাতে ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান ল্যাবরেটরি (সিডিআইএল) এটি নিশ্চিত করেছে বলে পশুসম্পদ অফিস জানায়।
জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার একুশিয়া গ্রামের মো. হেলাল উদ্দিনের খামারে শুক্রবার ভোর থেকে মুরগির ঝিমাতে দেখা গেলে বিষয়টি জেলা পশুসম্পদ কার্যালয়ে জানানো হয়।
পশুসম্পদ কার্যালয় নমুনা সংগ্রহ করে সিডিআইএল-এ পাঠানো হয়। রাতে সিডিআইএল থেকে বার্ড ফ্লু সংক্রমণের খবর নিশ্চিত করা হয়।
রাত ১১টার দিকে রফিকুল ইসলাম তালুকদার বলেন, খামারটিতে আক্রান্ত দুই হাজার ২০০ মুরগি আছে। রাতের মধ্যেই ওগুলো নিধনের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৪ ঘ.
bdnews24