ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগীনীর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের এক চিকিৎসককে শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া সাইফুল ইসলাম হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পরিচয়ে একজন লিখিত অভিযোগ করার পর চিকিৎসক সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযোগকারী দাবি করেছেন, দশম শ্রেণীতে পড়
bdnews24