ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষক, কৃষাণী ও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা বঞ্চিতদের শনিবার বিনামূল্যে সেবা দিয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)।
চাঁদপুর সদরের বহরিয়া বাজারে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচিতে হাসপাতালটির ২০ সদস্যের একটি চিকিৎসক দল স্বাস্থ্য পরীক্ষাসহ সেবা দেয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম বাবু।
এতে প্রায় দেড় হাজার ব্যক্তিকে নানা রোগের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। যেসব রোগের চিকিৎসা ও চিকিৎসাপত্র দেওয়া হয় তার মধ্যে রয়েছে- স্ত্রীরোগ, ব্যথা, শিশুরোগ, মেডিসিন, হৃদরোগ, নাক, কান ও গলার রোরগ। এছাড়া রক্তের সুগার ও গ্র"প পরীক্ষা করা হয়।
স্বাস্থ্যসেবা কর্মসূচিটি আয়োজনে সহযোগিতা করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।
চ্যানেল আই'র বার্তা প্রধান শাইখ সিরাজ, জেবিএফএইচ'র চেয়ারম্যান ডা. জোনাইদ শফিক ও ব্যবস্থাপনা পরিচালক ডা. সরদার এ নাঈম এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০০৪ ঘ.
bdnews24