২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচার ফি ছাড়া কানের চিকিৎসা

অস্ত্রোপচার ফি ছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আগামী ডিসেম্বরে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি (শ্রবণ প্রতিবন্ধীদের জন্য অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি) করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 02:38 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্রোপচার ফি ছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আগামী ডিসেম্বরে ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি (শ্রবণ প্রতিবন্ধীদের জন্য অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি) করা হবে। এ অস্ত্রোপচারের মাধ্যমে শ্রবণপ্রতিবন্ধীরা ফিরে পেতে পারেন শোনার স্বাভাবিক শক্তি। হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদেশে এ অপারেশনে ৩০-৪০ লাখ টাকার প্রয়োজন পড়ে। এ অস্ত্রোপচার আমাদের দেশের একমাত্র স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে হয় খুব কম খরচে। এখানে অস্ত্রোপচারের ফি লাগে না। তবে শল্য চিকিৎসায় (সার্জারি) শুধু ইলেকট্রনিক ডিভাইস এর মূল্য দিতে হয় ৮ থেকে ১০ লাখ টাকা। হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহেদুল আলম বলেন, গত ২ বছরে এ অস্ত্রোপচারের মাধ্যমে ১২ বধির রোগীর চিকিৎসা করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন এবং কানে পুরোপুরি শুনতে পাচ্ছেন। দেশে প্রতি হাজারে একজন বধিরতা নিয়ে জন্মায়। বাংলাদেশের ১ কোটি ৩০ হাজার লোক বিভিন্ন মাত্রায় বধিরতায় ভুগছে। এর মধ্যে ৩০ লাখ লোকের বধিরতা মারাত্মক বলে জানান চিকিৎসকরা। ডা. রাজিবুল হক বলেন, ককলিয়ার ইমপ্লান্ট হল এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা মানুষের কানের পেছনে স্থাপন করা হয়। যেসব ক্ষেত্রে অন্তঃকর্ণ স