ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) শিক্ষানবীশ চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তাদের ধর্মঘটের কারণে রোববার থেকে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল।
সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষানবীশ (ইন্টার্ন) চিকিৎসক পরিষদের সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম রাজিব বুধবার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার থেকে তারা কাজে যোগ দিচ্ছেন।
তিনি বলেন, "এ এলাকার সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুরোধে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি।"
সরকার সমর্থক ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের পর শিক্ষানবীশ চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেয়।
এদিকে কলেজের অধ্যক্ষ এম এ আজাহার বুধবার সাংবাদিকদের বলেন, "সংঘর্ষের ঘটনা তদন্তে
bdnews24