২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘস্থায়ী বাতের জন্য দায়ী জিনের সন্ধান মিলেছে

দীর্ঘস্থায়ী বাতের জন্য দায়ী কিছু জিনকে শনাক্ত করতে পেরেছেন ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। লন্ডনের এক ওয়েবসাইট জানিয়েছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 12:24 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- দীর্ঘস্থায়ী বাতের জন্য দায়ী কিছু জিনকে শনাক্ত করতে পেরেছেন ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। লন্ডনের এক ওয়েবসাইট জানিয়েছে এ খবর। গবেষক জেন ওরথিংটন ও তার সহকর্মীরা এই গবেষণা কার্যক্রমটি চালান। 'ওয়েলকাম ট্রাস্ট কেস কন্ট্রোল কনসার্টিয়াম' এর ১৮ মিলিয়ন ডলারের এক গবেষণা কাজের অংশ হিসেবে এই গবেষণা করছিলেন তারা। এতে দীর্ঘস্থায়ী বাত রোগসহ ৭টি সাধারণ রোগের জিন তত্ত্ব নিয়ে কাজ করেন গবেষকরা। বিভিন্ন জীন যে দীর্ঘস্থায়ী বাত রোগ তৈরী করে, তা এই প্রথমবারের মতো জেন ও তার সহকর্মীরা আবিষ্কার করলেন। দীর্ঘস্থায়ী বাত রোগ দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরী করে যা শরীরের প্রায় সব সংযোগস্থলে বিশেষ করে পা ও হাতের জয়েন্টে তীব্র ব্যথার সৃষ্টি করে। এর থেকে জটিল ধরণের ফুসফুসের রোগও হতে পারে। গবেষণায় আরো বলা হয়, দীর্ঘস্থায়ী বাতে ভোগা রোগীদের কেউ কেউ হৃদরোগও ক্যান্সারেও আক্রান্ত হতে পারেন। এই গবেষণার ফলাফল 'নেচার জেনেটিকস' সাময়ীকিতে প্রকাশিত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/ওএস/এমআইআর/ ১৮১৪ ঘ.