২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভাবস্থায় অতিরিক্ত আয়রন সেবন ক্ষতিকর হতে পারে

অতিরিক্ত আয়রন গ্রহণ গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে। এক ইরানি বিশ্ববিদ্যালয়েরর কিছু গবেষক জানিয়েছেন এ তথ্য। ব্রিটিশ জার্নাল অফ অব্সটেট্রিকস এন্ড গাইনকোলজি এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 01:56 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- অতিরিক্ত আয়রন গ্রহণ গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে। এক ইরানি বিশ্ববিদ্যালয়েরর কিছু গবেষক জানিয়েছেন এ তথ্য। ব্রিটিশ জার্নাল অফ অব্সটেট্রিকস এন্ড গাইনকোলজি এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। রক্তাল্পতা দূর করার জন্য গর্ভাবস্থায় প্রায়ই আয়রন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। উপকারী মনে করে বেশিরভাগ গর্ভবতী মহিলাই অতিরিক্ত আয়রন সেবন করেন। রক্তাপ্লতায় রক্তে লোহিত কণিকা পরিমান কমে যায়, ফলে তা দেহকোষে প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দিতে পারে না। রক্তাপ্লতার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে দূর্বলতা, অজ্ঞান হওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি। রক্তাপ্লতার কারণে প্রায়ই স্বল্প ওজনের শিশু জন্ম নেয় বা নির্দিষ্ট সময়ের আগেই শিশু ভূমিষ্ট হয়ে যায়। একারণে আয়রণ ট্যাবলেট প্রযোজ্য। তাই বলে শুধু শুধু অতিরিক্ত আয়রন ট্যাবলেট বা অন্যান্য ভিটামিন খাওয়া উচিত নয়। যে সব মহিলাদের রক্তে লোহিত কণিকার পরিমান স্বাভাবিক তাদেরকে আয়রন দিয়ে পরীক্ষা করেন তরবিয়াত মোদাররেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ৩৭০ জন মহিলাকে ১৫০ মিলিগ্রাম পরিমান ফেরোস সালফেট দেন তারা যা ৩০ মিলিগ্রাম আয়রনের সমান। প্রতিদিন তাদের গর্ভাবস্থা পর্যবেক্ষণ করা হতো। এদিকে একই সংখ্যক মহিলাদের খাওয়ানো হয় ডামি ওষুধ, যাতে কোন আয়রণ ছিল না। যাদেরকে আয়রন ট্যাবলেট খেতে দেয়া হয়েছিলো দেখা গেছে তাদের মধ্যে অনেকরই উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ মা এবং শিশুর জন্য ক্ষতিকর। গবেষক দলের প্রধান সায়েদেহ জিয়ায়েই বলেন, "আমাদের পরীক্ষা থেকে বলা যায়, রক্তাল্পতায় যারা ভুগছেন না তাদের জন্য আয়রন খাওয়াটা সুবিধাজনক নাও হতে পারে।" পশ্চিমা দেশগুলোতে গর্ভবতী মহিলাদের কেবলমাত্র রক্তাল্পতায় ভুগলেই আয়রন চিকিৎসা দেয়া হয়। তা না হলে দেয়া হয় না। তবে ভারতসহ অনেক অনুন্নত দেশে অপুষ্টিতে আক্রান্ত কিংবা নিরামিষভোজী গর্ভবতী মহিলাদের রক্তাল্পতা রয়েছে ধরে নিয়ে তাদের আয়রন ট্যাবলেট গ্রহণের পরামর্শ দেয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ওএস/ এমআইআর/ ১৯৪৭ ঘ.