২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাগাতার ল্যাপটপ ব্যবহার সাংঘাতিক শারীরিক ক্ষতি করতে পারে

প্রতিদিন ল্যাপটপ ব্যাবহারের ফলে মারাত্মক শারীরিক ক্রটি দেখা দিতে পারে। এর ফলে মেরুদন্ড, ঘাড় ও কাঁধসহ অন্যান্য অস্থির প্রদাহ তৈরি হওয়ার আশংকা দেখা দেয়। বৃটিশ গবেষকরা এ ব্যাপারে ল্যাপটপ ব্যবহারকারীদের সাবধান করে দিয়েছেন। বিবিসির অনলাইন সংস্করণে এই খবর প্রচারিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- প্রতিদিন ল্যাপটপ ব্যাবহারের ফলে মারাত্মক শারীরিক ক্রটি দেখা দিতে পারে। এর ফলে মেরুদন্ড, ঘাড় ও কাঁধসহ অন্যান্য অস্থির প্রদাহ তৈরি হওয়ার আশংকা দেখা দেয়। বৃটিশ গবেষকরা এ ব্যাপারে ল্যাপটপ ব্যবহারকারীদের সাবধান করে দিয়েছেন। বিবিসির অনলাইন সংস্করণে এই খবর প্রচারিত হয়। বহনযোগ্য আর সুবিধাজনক বলে ব্যবসায়ী, ছাত্র ও চাকুরিজীবীরা ল্যাপটপ বেশি ব্যাবহার করেন। ভারতে গত বছর নোটবুট ও ল্যাপটপ বিক্রির মাত্রা ব্যপকভাবে বেড়েছে। নোটবুক ল্যাপটপের মতোই ছোট আকারের কম্পিউটার, তবে এতে মাল্টিমিডিয়াসহ কম্পিুটারে অন্যান্য সুবিধাদি অনেক কম থাকে। ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন অফ ইনফরমেশন টেকনোলজি (এমএআইটি)'র সূত্র মতে, গত বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত নোটবুকের বিক্রির পরিমান ১৮০ ভাগ বাড়ে। বিবিসি'র অনলাইন সংস্করণ জানায়, এই বিক্রি বৃৃদ্ধির ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিন্তিত হয়ে পড়েছেন। কারণ কম্পিউটার ও ল্যাপটপ ব্যাবহারের ফলে ব্যাবহারকারীরা পিঠ ও নানা ধরনের পেশির ব্যাথায় ভুগতে পারেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত কম্পিটার ব্যাবহারের ফলে ১২ বছরের মেয়েদের