২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি করে চা পান হৃদরোগের আশংকা কমায়

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পানি খাওয়ার চাইতে চায়ে চুমুক দেয়া অনেক বেশি উপকারী। তারা জানিয়েছেন দিনে তিন বা তার চেয়ে বেশি কাপ চা পান করলে হৃদরোগের আশংকা কমে যায়। খবর লন্ডনের একটি ওয়েবসাইটের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

লন্ডনের কিংস কলেজের গবেষক ড. ক্যারি রুক্সটন বলেন, “পানির বদলে চা খেলে পানিশুন্যতা দেখা দিতে পারে, একথা ঠিক নয়। পানির চাইতে চা উত্তম, কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার শরীরকে কখনোই পানিশুন্য করবে না।” 

এছাড়া চায়ের আরেকটি ভালো দিক হচ্ছে এটা দাঁতের ক্ষয় রোধ করে। এছাড়া চা হাঁড়েরও শক্তি বৃদ্ধি করে।

তবে চা ক্যান্সার নিরাময়ে সাহায্য করে কিনা সেটা এখনো নিশ্চিত নয়।