চট্টগ্রামে আড়াই বছরের শিশুর পেট থেকে দুটি ভ্রুণ অপসারণ
চট্টগ্রামের একটি হাসপাতালে রোববার সকালে অস্ত্রোপচার করে আড়াই বছরের এক শিশুর পেট থেকে দুটি মৃত ভ্রুণ অপসারণ করেছেন চিকিৎসকরা।
নগরীর মা ও শিশু হাসপাতালে প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে রবিউল নামের এক শিশুর পেট থেকে এই জোড়া ভ্রুণ বের করা হয়। হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. জাফরুল হান্নান এর নেতৃত্ব দেন। পটিয়ার ছনহরা গ্রামের নূর মোহাম্মদ ও মোছা. নূরজাহানের ছেলে রবিউল এখন সুস্থ আছে বলে চিকিৎসকরা জানান।
গত নভেম্বর মাসে এই হাসপাতালেই এ ধরনের আরেকটি অস্ত্রোপচার করা হয়েছিল। সফল ওই অস্ত্রোপচারেরও নেতৃত্বে ছিলেন ডা. জাফরুল হান্নান।
নফহবংি২৪.পড়সকে ডা. হান্নান জানান, মায়ের পেটে থাকা অবস্থায় জমজ বাচ্চার ক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে। এক্ষেত্রে গর্ভাবস্থায় মায়ের পেটে ভ্রুণের আলাদা কোষ বিভাজন না হয়ে শিশুটির পেটে এর বিভাজন হয়। ফলে ভ্রণটি শিশুটির পেটে বেড়ে উঠতে থাকে। রবিউলের পেট থেকে অপসারিত মৃত এই ভ্রুণ দুটি ১৮ থেকে ২০ সপ্তাহের বলে তিনি জানান।
তিনি আরও বলেন, রবিউল জšে§র তিন মাস পর চিকিৎসকরা এ বিষয়টি সনাক্ত করেন। তার পেট অস্বাভাবিক বড় হওয়ায় পাশাপাশি প্রচণ্ড ব্যাথা ছিল। এ ধরনের ভ্রুণের বিকাশকে চিকিৎসা শাস্ত্রে ‘টেরাটোজেনিক টিউমার’ বলা হয়ে থাকে।
