২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবধান! শুকনা মানুষেরও শরীরে চর্বি থাকতে পারে

দুবলা পাতলা বলে হার্ট অ্যাটাক বা এ জাতীয় রোগ থেকে বেঁচে থাকবেন বলে যারা আনন্দে আছেন তাদের জন্য ভয়ংকর খবর নিয়ে এসেছেন লন্ডনের কিছু চিকিৎসক।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 06:20 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বাইরে নয়, শরীরের ভেতরেও চর্বি গোপনে বাসা বেধে ঘটাতে পারে ভয়াবহ বিপদ, সতর্ক করে বলেছেন তারা। খবর এপির।

এই চিকিৎসকরা বলেন, হৃৎপিন্ড, যকৃত বা অগ্নাশয়ের মতো অঙ্গগুলোর আশেপাশে জমে থাকতে পারে চর্বি যা বাইরে থেকে খালি চোখে দেখা সম্ভব নয়। দৃশ্যমান চর্বির চেয়ে এর ক্ষতি কোন অংশে কম নয়, বরং বেশি, বলেছেন তারা।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ড. জিমি বেল বলেন, “ শুকনা হলেই যে আপনার শরীরে চর্বি নেই এটা ভাবার কোন কারণ নেই।” বেল ও তার দল ১৯৯৪ সাল থেকে এ যাবৎ এমআরআই যন্ত্রের মাধ্যমে প্রায় ৮০০ লোকের ‘ফ্যাট ম্যাপ’ তৈরি করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

তাদের তথ্য অনুযায়ী ব্যায়াম করার বদলে যারা ডায়েট করে ওজন নিয়ন্ত্রণ করে, তাদের দেহের ভিতরে চর্বি থেকে যাওয়ার আশংকা বেশি। তারা স্লিম হলেও এর ব্যতয় হবে না।

বৃটেনের মেডিকেল রিসার্চ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত এই গবেষণা দলের নেতা বেল মন্তব্য করেন, “ এই গবেষণা ফলাফলের প্রেক্ষিতে স্থুলতা সম্পর্কিত ধারণাটাই এখন বদলে ফেলতে হবে।”