ধূমপান ছাড়তে ইলেক্ট্রনিক সিগারেট
দেখতে সিগারেটের মতো, খেতেও হয় সিগারেটের মতো। তবে তা শরীরের জন্য খারাপ না। জিনিষটা হচ্ছে ‘ইলেক্ট্রনিক সিগারেট’।
চীনা প্রতিষ্ঠান গোল্ডেন ড্রাগন গ্রুপ রাইয়ান নামের এই ইলেক্ট্রনিক সিগারেট বাজারজাত করছে। এটি ব্যাটারির মাধ্যমে চলে। এর নিকোটিনও শরীরে প্রবেশ করে। তবে সেটা বৈদ্যুতিক শক্তিতে পাওয়ারে চলে বলে ক্ষতিকর নয়। যারা ধূমপান ছাড়তে চাচ্ছেন, তাদের জন্য এটা বিশেষ উপকারী।
২০০৩ সালে বেইজিংয়ের এসবিটি কোম্পানি এই সিগারেট প্রথম প্রস্তুত তৈরি। প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট জানান, এটি ফুসফুসে ৭ থেকে ১০ সেকেন্ডের জন্য নিকোটিন সরবরাহ করে। এই প্রতিষ্ঠনের তৈরি করা পণ্যটিই এখন গোল্ডেন ড্রাগন গ্রুপ বাজারজাত করছে।
ইলেক্ট্রনিক সিগারেট ছাড়াও গোল্ডেন ড্রাগন আরো কিছু ধূমপান বিরোধী পন্য বাজারে বিক্রি করে। এরমধ্যে আছে চুইংগাম, ইনহেলার ও ধূমপান ত্যাগের অন্যান্য সামগ্রী।
৪০০ মিলিয়ন ধূমপায়ীর শহর হচ্ছে চীন। এরাই দেশের ১৬০ বিলিয়ন ডলারের তামাক অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে। তবে এদের মধ্যে শতকরা ১০ ভাগ ধূমপান ছাড়ার চেষ্টা করেন। আর ২ ভাগ সফল হন।
