২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা পানে ত্বক-ক্যান্সারের ঝুঁকি কমে

সারা দিন কাজের পর রাতে যারা চা পান করেন তাদের ক্ষেত্রে বিশেষ দু ধরণের ত্বক ক্যান্সার হওয়ার সম্ভবনা খুবই কম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

আর সাধারণভাবে, যেসব নারী বা পুরুষ নিয়মিত চা পান করে তাদের ক্ষেত্রে ত্বক ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশংকা যারা চা পান করে না তাদের তুলনায় বিশ থেকে ত্রিশ শতাংশ কম।

আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজির নিবন্ধে প্রকাশ করা হয়, যারা নিয়মিত সারাদিনে অন্তত দু কাপ চা পান করে তাদের ক্ষেত্রে প্রভাবটা সুষ্পষ্টভাবে লক্ষণীয়। তবে যাদের ত্বক রোদে পোড়া তাদের ক্ষেত্রে এর প্রভাবটা কেমন তা প্রমাণিত নয়।

নিউ হ্যাম্পশায়ারের ডার্টমাউথ মেডিকেল স্কুল অব লেবাননের ড. জুডি আর রেস এর সমীক্ষা অনুসারে দেখা যায়, এন্টিঅক্সিডেন্ট (চায়ের একটি উপাদান) অতি বেগুনি রশ্মির ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে।

হ্যাম্পশায়ারে বসবাসরত ৭৭০ জন লোকের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে করে এই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এদের ৬৯৬ জন ত্বকের স্কোয়েমাস সেল জনিত বিশেষ ধরনের ত্বকের ক্যান্সারে ভুগছে, একই বয়সের ৭১৫ জন আবার পুরোপুরি ক্যান্সারমুক্ত।

নারী বা পুরুষের ত্বক ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটুকু তা ত্বকের ধরন ,বয়স বা ত্বকের রোদে পোড়ার ইতিহাসের উপর নির্ভর করে। তবে চা পানকারীদের মধ্যে যারা একাধিক ত্বকের প্রদাহে ভোগে তাদের ক্ষেত্রে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি মোটেও কম নয়।

বিশেষজ্ঞরা ব্যাখ্যা করে দেখিয়েছেন স্বল্প মাত্রার ক্ষতি হয়েছে এরকম ত্বক চায়ের এন্টিঅক্সিডেন্ট রক্ষা করতে পারে কিন্তু ভয়ানক মাত্রার ক্ষতি, যা ডিএনএ কে আক্রমন করতে পারে, এরকম অবস্থায় এন্টিঅক্সিডেন্ট ত্বককে রক্ষা করতে পারে না।