দীর্ঘস্থায়ী পিঠের ব্যাথা স্মৃতি শক্তি কমায়
যারা পিঠের ব্যাথায় ভুগছেন তাদের সাময়িকভাবে স্মরণশক্তি লোপ পাওয়ার আশংকা আছে। গবেষণালদ্ভ এই তথ্যটি প্রকাশ করা হয়েছে চিকিৎসা বিষয়ক ম্যাগজিন ‘সাইকোসোমেটিক মেডিসিন’-এ।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ‘যাদের পিঠের ব্যাথা জাতীয় কোন রোগ নেই তাদের তুলনায় যাদের দীর্ঘস্থায়ী পিঠের ব্যাথা আছে, তাদের সাময়িক স্মৃতি শক্তি লোপ পাওয়ার আশংকা বেশি।’
সাময়িক স্মৃতি শক্তি লোপ পাওয়ার ব্যাপারটা ব্যাখ্যা দেয়া হয়েছে ভবিষ্যতে করতে হবে এমন কিছু ভুলে যাওয়ার প্রসঙ্গে। যেমন দোকানে গিয়ে কোন জিনিস কিনতে ভুলে যাওয়া, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ভুলে যাওয়া বা পোস্ট করা জন্য রাখা চিঠি দেখে পরে মনে হওয়া যে চিঠিটা পোস্ট করতে হবে।
ইংল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. জোনাথান লিং আর তার সহকর্মীরা মিলে এই গবেষণা চালান। তারা ৫০ জন পিঠের ব্যাথায় আক্রান্ত রোগী এবং যাদের পিঠের ব্যাথা নেই এরকম ৫০ জন লোকের উপর গবেষণা চালিয়ে এই তথ্য আবিষ্কার করেন। সাময়িক স্মৃতি শক্তি লোপ পাওয়ার সব দিকগুলি এই গবেষণায় আনা হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়।
গবেষকরা আশা করছেন, এই আবিষ্কারের ফলে পিঠে ব্যাথার আক্রান্ত রোগীদের মধ্যে যারা স্মৃতি শক্তি নিয়ে সমস্যায় আছেন তাদের স্মরণ শক্তি বৃদ্ধির ব্যাপারে এই গবেষণা সহায়ক হবে।
