২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিবিহীন পারিবারিক নৈশভোজ স্বাস্থ্যের জন্য সবচে ভালো

অনেক পরিবারেই টিভি দেখতে দেখতে নৈশভোজ বা রাতের খাবার খাওয়ার চল আছে। গবেষকরা বলছেন এই অভ্যাস মোটেও ঠিক নয়। তারা জানিয়েছেন, পারিবারিক এই রাতের খাবারে যেসব উপকারিতা আছে টিভি দেখতে দেখতে ডিনারে তার কিছু পাওয়া যায় না। সম্প্রতি ১৩০০ এর বেশি নিম্ন আয়ের পরিবারের উপর জরিপ চালিয়ে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 05:29 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এই জরিপে দেখা গেছে, পরিবারের সবাই একসাথে ডিনারে বসলে বাচ্চাদের অন্তত দুটি ফল বা তিনটি সবজি নিতে বলা হলে প্রতিদিন তা গ্রহনের সম্ভবনা বেড়ে যায় যখন টিভি বন্ধ থাকে। কিন্তু টিভি চালু অবস্থায় ফল বা সবজি গ্রহনের সম্ভবনার পরিমান কমে যায়।

নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ এর ডায়েটিশিয়ান লিন এস এডমান্ডস জানান, টিভি চালু অবস্থায় ডিনারে কোন পরিবার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে পারে না। তিনি আরো যোগ করেন, পারিবারিক এই খাবার সময়টায় বাবা-মাদের টিভি বন্ধ রাখা উচিত।

জরিপে অংশগ্রহনকারী স্পেনিয় ও কৃষ্ণাঙ্গ পিতামাতারা জানান, তারা নৈশভেঅজকালে সাদাদের তুলনায় বেশী টিভি দেখে। আবার পরিবারের সবাই একসাথে ডিনার করার পরিমান কৃষ্ণাঙ্গদের তুলনায় হিস্পানিক ও সাদা পরিবারের বেশী। এদিকে স্বল্প শিক্ষিত পিতামাতা নৈশভোজকালে বেশি টিভি দেখে।

ফলমুল ও শাকসব্জি স্বাস্থ্যের জন্য যে ভালো এ তথ্যটা মোটামুটি সবাই জানে। খাবারে অধিক পরিমান ফলমুল ও সব্জি গ্রহনে হৃদরোগ ও রক্তনালীর রোগ বা নিদিষ্ট কিছু ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয়।

পরীক্ষায় দেখা গেছে, যে সব বাচ্চারা প্রচুর পরিমানে ফলমুল ও শাকসব্জি খায় তারা বয়সকালেও সেই খাদ্যাভ্যাস বজায় রাখতে পারে।

তাই যে ভাবেই হোক টিভি বন্ধ রেখে পরিবারের সঙ্গে খাবার অভ্যাস করার সুপারিশ করেছেন গবেষকরা।