ব্যায়াম মানসিক দুচিন্তা ও বিষন্নতা কমায়
প্রতিদিন পার্কে দৌড়ালে শুধু হৃদপিন্ডই ভালো থাকে না বরং তা মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো। সাম্প্রতিক এক গবেষনায় বেরিয়ে এসেছে এ সত্য।
মধ্য বয়স্ক একদল বিট্রিশদের নিয়ে ১০ বছর ধরে পরিচালিত এই গবেষনায় দেখা গেছে, যারা প্রতিদিন নিয়মিত নানারকম ব্যায়াম করে তারা কম পরিমানে দুশ্চিন্তাগ্রস্থ হয় বা বিষন্নতায় ভোগে।
পরিমিত শাররিক শ্রমে এ ধরনের উপকারের কথা এখনো প্রমানিত হয়নি।
এই গবেষনায় ১১৫৮ জন মধ্য বয়স্ক ব্রিটিশকে ১০ বছর ধরে পর্যবেক্ষন করা হয়েছে। গবেষনার প্রথমদিকে প্রত্যেকেই তাদের ব্যয়ামের অভ্যাস ও কর্মক্ষেত্রে শাররীক শ্রমের ধরণ উল্লেখ করেন। তাছাড়া তারা কিছু প্রশ্নের উত্তর পুরণ করেন যা ছিলো বিষন্নতা ও দুচিন্তা সম্পর্কিত।
সাধারন ভাবে দেখা গেছে, তাদের মধ্যে যারা প্রতিদিন ভারী ব্যয়াম করেছেন-যেমন দৌড়ানো বা ফুটবল খেলেছেন তারা অন্যদের তুলনায় পরবতী পাঁচ বছরে কম পরিমানে বিষন্নতা বা দুচিন্তায় ভুগেছেন।
