২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলের ঘ্রাণ স্মৃতিশক্তি বর্ধক

বিজ্ঞান বিষয়ক এক জার্নালে জার্মান গবেষকরা দাবী করেছেন, ঘুমন্ত অবস্থায় মানুষের মস্তিষ্ক তার স্মৃতিকে সুবিন্যস্ত এবং সুসংহত করে। ফুলের ঘ্রাণ মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং উদ্দীপ্ত করে যার ফলে স্মৃতি দীর্ঘায়িত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ইউনিভার্সিটি অফ লুবেকের গবেষক জেন বর্ন এবং তার সহকর্মীরা ৭৪ জন লোকের উপর এক গবেষণা চালায়। এদেরকে দুদলে ভাগ করে কিছু তাস দেওয়া হয়। একদল স্বাভাবিকভাবে ঘুমাতে যায় এবং অপর দলটি ঘুমাতে যাওয়ার পূর্বে ফুলের ঘ্রাণ নেয়।

এরপর তাদের মস্তিষ্ক এমআরআই করে দেখা যায়, ফুলের ঘ্রাণ নেওয়া দলের মস্তিষ্ক অধিক ক্রিয়াশীল। পরদিন ফুলের ঘ্রান নেওয়া দলের সদস্যদের পরীক্ষা করে দেখা যায় আগের দিন কি কি তাস দেওয়া হয়েছিলো তা তারা মনে রাখতে পারছে শতকরা ৯৭.২ ভাগ। অন্যদিকে স্বাভাবিকভাবে ঘুমাতে যাওয়া দলের মনে রাখার হার ৮৬ ভাগ।

গবেষকরা তাদের গবেষণায় আরো দেখেছেন, ঘুমের মধ্যে মানুষ বা প্রাণীকূল অবচেতনভাবেই তাদের চিন্তার বা কাজের পুনরাবৃত্তি করে। যেমন পাখি গান গায়, ইঁদুর অঙ্গ প্রত্যঙ্গ ছোড়াছুড়ি করে ইত্যাদি।