২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলসার ব্যাকটেরিয়া মানুষের সঙ্গে আছে ৬০ হাজার বছর

মানুষের সাথে এক ব্যাকটেরিয়ার প্রায় ৬০ হাজার বছরের ঘনিষ্ঠ সম্পর্ক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই ব্যাকটেরিয়ার কারণে পেটে আলসার হয়, যা পেটে প্রচন্ড ব্যাথার সৃস্টি করে। এরকমই জানিয়েছেন আন্তর্জাতিক একটি গবেষণা দল। এই গবেষণা দলে রয়েছেন বৃটেন, জার্মানি, আমেরিকা, ফ্রান্স, দক্ষিন আফ্রিকা এবং সুইডেনের বিজ্ঞানীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

গবেষক দল টামি বাগ এর উৎপত্তি সম্পর্কে গবেষনা করেছেন। হ্যালিাকোব্যাকটের পাইলোরি নামের এই ব্যাকটেরিয়াটি মানুষের পাকস্থলির ক্যান্সারের সাথে সম্পর্কিত। গবেষকরা জানান, এই ব্যাকটেরিয়া আধুনিক মানুষের পরিপাকতন্ত্রের মাধ্যমে আফ্রিকার বাইরে স্থানান্তরিত হয়েছিল।

গবেষণার সাথে জড়িত কেমব্রিজ ইউনিভার্সিটির ড. ফ্রাঁসোয়া বালৌ বলেন, মানুষ ও হেলিকোব্যাকটোর একইসঙ্গে বিবর্তিত হয়েছে। এই ব্যাকটেরিয়ার অনেকগুলো প্রজাতি কিছু নিদিষ্ট মানবগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে সংক্রমিত করে চলেছে। তিনি বলেন, আমরা নিশ্চিত যে এই সংক্রমণ শুরু হয়েছে অনেক অনেক আগে।

বিজ্ঞানীরা ব্যাকটেরিয়া ও তার পোষকের ডিএনএ সিকোয়েন্স বিশ্লেষন করে এর যোগসূত্র উন্মোচণ করেছেন। যার ফলে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও তার সংক্রমনের মাত্রা বুঝতে সাহায্য করবে। তারা ইতিমধ্যে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে দেখিয়েছেন কীভাবে এই ব্যাকটেরিয়া এক জায়গা থেকে বিশ্বময় বিস্তার লাভ করলো।

ব্যাকটেরিয়ার মধ্যে তারা যে জিনগত পার্থক্য লক্ষ্য করেছেন তা আফ্রিকা ছেড়ে আসা মানবগোষ্ঠীর জিনগত পার্থক্যেরই প্রতিরুপ। এ কারণেই মানুষ ও হেলিকোব্যকটার পাইরোলির বিস্তার হয়েছে সমান্তরালভাবে।

এই ব্যকটেরিয়া পাকস্থলীতে বাস করে এবং পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশী মানুষ এর দ্বারা সংক্রমিত। এর কারনে বড় ধরণের কোন অসুস্থতা দেখা দেয় না। তবে কেউ কেউ এর কারণে পাকস্থলীর আলসারে আক্রান্ত হয়। এর সাধারণ চিকিৎসা এন্টিবায়োটিক সেবন।