২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাকসিন চুক্তিতে সাক্ষর করেছে ধনী দেশগুলো

গ্র“প সেভেন (জি৭) নামে পরিচিত ধনীদেশগুলো ১.৫মিলিয়ন ডলারের এক ভ্যাকসিন চুক্তিতে স্বাক্ষর করবে শুক্রবার। দরিদ্র দেশগুলোর জনগনের চিকিৎসার জন্য ভ্যাকসিন উদ্ভাবনের কাজে ব্যয় করা হবে এই অর্থ। গ্র“প সেভেন এর অন্যতম সদস্য ইতালী সরকারের পক্ষে দেশের অর্থমন্ত্রী জানিয়েছেন এ কথা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2007, 01:57 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

শুক্রবার ইটালি, বৃটেন, কানাডা এবং নরওয়ে এই কাজে তাদের অর্থ সহায়তার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষনা দেবে রোমে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইটালিয়ান অর্থমন্ত্রী তোমাসো পাদোয়া-শিয়োপ্পা, বৃটেনের পক্ষ থেকে গর্ডন ব্রাউন, কানাডার পক্ষ থেকে জিম ফ্লাহার্টি এবং বিশ্ব ব্যাংকের প্রধান পল উলফভিৎস।

ইটালির মন্ত্রী পরিষদ থেকে এক বিবৃতিতে জানানো হয়, জর্ডানের রানী রানিয়া এই অনুষ্ঠান উদ্বোধন করবেন। এছাড়াও জার্মানিতে জি সেভেনের সভায় যোগ দিতে যাওয়ার আগে শুক্রবার ব্যক্তিগতভাবে পোপ বেনেডিক্টকে এই কার্যক্রম সম্পর্কে ব্যাখ্যা করবেন জি সেভেন এর কর্মকর্তারা।

ইটালিয়ান সরকারের এক সুত্র জানায়, এই মহৎ কর্মযজ্ঞে রোম ৫০০মিলিয়ন ডলার, বৃটেন ৪০০ মিলিয়ন ডলার, কানাডা ও নরওয়ে প্রত্যেকে ২০০ মিলিয়ন ডলার  করে সাহায্য দেবে।

সরকারের কর্মকর্তারা আরো জানান, এই কার্যক্রমের মুল লক্ষ্য হচ্ছে নিউমোনিয়া ও মেনিনজাইটিস রোগ নির্মুল করা। দরিদ্র দেশের ৫ বছর নিচের শিশুমৃত্যুর জন্য মূলত এরাই দায়ী। তবে এই কার্যক্রমের চুড়ান্ত লক্ষ্য হচ্ছে ম্যালেরিয়া, এইচআইভি এবং যক্ষা নির্মুল করা।

উল্লেখ্য, গ্র“প সেভেন বা জি৭ এর সদস্য দেশগুলো হচ্ছে আমেরিকা, জাপান, জার্মানি, বৃটেন, ফ্রান্স, ইটালি ও কানাডা।