২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবানুনাশক হিসেবেও চমৎকার কাজ করে মাইক্রোওয়েভ

রান্নাঘরের থালাবাসনে নানারকম জীবানু থাকে। সাধারণত সাবান পানি বা ডিটারজেন্ট, ভিমবার সহযোগে স্পঞ্জ বা ব্রাশ দিয়ে এসব জীবানু পরিষ্কারের কাজ করা হয়। এবং এই স্পঞ্জ বা ব্রাশকে পরে সাবান বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয়। তবে এসবের চেয়ে অধিক কার্যকর মাইক্রোওয়েভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 05:02 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

আমেরিকার ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার একদল প্রকৌশল গবেষক দেখেছেন, পুরো পাওয়ার দিয়ে চালু করা মাইক্রেওয়েভে দু মিনিট রেখে দিলে শতকরা ৯৯ ভাগ ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী অনুগুলো মরে যায়।

ওই গবেষণা দলের নেতা পরিবেশ প্রকৌশল বিষয়য়ের অধ্যাপক গ্যাব্রিয়েল বিটন বলেন, “অধিকাংশ মানুষই রান্নাঘরের স্পঞ্জ বা ব্রাশ পরিষ্কার করে ডিশওয়াশারে। কিন্তু সত্যিকার অর্থে এগুলোকে দুষনমুক্ত করতে হয় তাহলে তাদের উচিত মাইক্রোওয়েভ ব্যবহার করা।”

পরিবেশগত স্বাস্থ্য বিষয়ক এক জার্নালে বিটন ও তার সহকর্মীরা এক গবেষণা নিবন্ধে জানান, এই গবেষণায় প্রথমে তারা ই কোলি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রটোজোয়া এবং ব্যাকটেরিয়া স্পোর ইত্যাদি রয়েছে এমন দুষিত পানি দিয়ে প্রথমে স্পঞ্জ ও ব্রাশ ভিজিয়ে নেন। তারপর বাসার মাইক্রোওয়েভে সেগুলি গরম করেন। ৪ থেকে ১০ মিনিটের মধ্যে ব্যাকটেরিয়া স্পোরসহ সব জীবানু মারা যায়। তবে ওই স্পোর ছাড়া বাকী জীবানুগুলো মারা যায় ২ মিনিটেই।

“বিশুদ্ধকরণের জন্য মাইক্রোওয়েভ খুবই শক্তিশালী ও স্বল্পমূল্যের একটা যন্ত্র” বলেছেন বিটন।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর হিসেবমতে, কমপক্ষে ৭ কোটি ৬০ লাখ মার্কিনি প্রতি বছর খাদ্যবাহিত জীবানুতে সংক্রমিত হয়। এর মধ্যে ৫ হাজার লোক মারা যায়।

এসব অসুস্থতার অন্যতম সুতিকাগার হলো রান্নাঘর।