২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃগী রোগীরা আক্রান্ত হওয়ার বিষয়টি আগে টের পেয়ে যায়

মৃগীরোগীরা কখন রোগে আক্রান্ত হবে তা আগেই টের পেয়ে যায়। সম্প্রতি কিছু মার্কিন গবেষক জানিয়েছেন এ কথা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 05:25 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

তবে মেডিকেল জার্নাল নিউরোলজির এই গবেষনা রিপোর্ট থেকে জানা যায়, যখন একজন মৃগীরোগী আগামী ২৪ঘন্টার মধ্যে একটি আক্রমণের কথা অনুমান করে, সেক্ষেত্রে দেখা গেছে তারও চেয়ে দ্বিগুন আক্রমণ সংঘটিত হয়। তবে হুবহু না হলেও তাদের এই আগাম আভাস পাওয়ার বিষয়টিকে ভাল বলে বিবেচনা করছেন গবেষকরা।

নিউ ইয়র্কের মনটেফিওর মেডিকেল সেন্টার গবেষক দলের প্রধান ড. সেরিল আর হাট বলেন, আমরা এই ফলাফল পেয়ে অবাক হয়েছি। আমরা ক্লিনিকে রোগী দেখেছি যারা দাবী করে তারা কখন আক্রান্ত হবে তা আগাম বলতে পারে।

ড. হাটের গবেষণা দল ৭১জন বয়স্ক মৃগীরোগী নিয়ে পর্যবেক্ষন করেছেন। রোগীদের প্রত্যেককে একটি দিনপঞ্জী রাখতে দেয়া হয়েছিলো এবং তাতে আগামী ২৪ ঘন্টায় আক্রমণের সম্ভবনার হার সম্পর্কে লিখতে হতো।

আক্রমণ সম্পর্কে রোগীর আগাম অনুমানে সক্ষমতা সম্পর্কে ড. হাট বলেন, এটা রোগীকে তিনভাবে সাহায্য করে। প্রথমতঃ এটা তাদেরকে মনে শান্তি দেয়, দ্বিতীয়তঃ এটা তাদের দৈনন্দিন কাজের পরিকল্পনা করতে সাহায্য করে এবং তৃতীয়তঃ এটা তাদের রোাগ প্রতিরোধে থেরাপি প্রয়োগের পথ সুগম করে দেয়।

ড. হাট বিশ্বাস করেন, কিছু পরিকল্পিত ট্রেনিং এর মাধ্যমে রোগীদের এই বৈশিষ্ট্যটি আরো বাড়ানো সম্ভব।