২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী হ্যান্ডব্যাগ বহন মহিলাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

চাকরিজীবী মহিলাদের আজকাল প্রায়ই বড় বড় হ্যান্ডব্যাগ কাঁধে ঝুলিয়ে চলাফেরা করতে দেখা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 01:49 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ব্রিফকেস এর অভাব পুরণ করতে ডিজাইনাররা আজকাল হ্যান্ডব্যাগকে বড় আর ভারি করে তুলছেন এবং এর স্ট্র্যাপও করছেন লম্বা। এর ফলে এই ব্যাগ বহনকারী মহিলাদের ঘাড়ে, কাঁধে আর পিঠে দেখা দিচ্ছে সমস্যা।

টেক্সাসের গারল্যান্ডের বেলর মেডিক্যাল সেন্টারের চিকিৎসক জেন স্যাডলার বললেন, “আমার কাছে ঘাড়ের ব্যথা, মাথাব্যথা এসব রোগ নিয়ে কোন মহিলা এলে আমি প্রথমেই তার পার্সটা খূঁজে দেখি। ওটার ওজন আর উচ্চতা মেপে দেখি। সাধারণত এগুলো হয় ৭ থেকে ১০ পাউন্ড ওজনের।...এরকম বড় পার্স নিয়ে চলাফেরা করলে ওইসব সমস্যা বাড়তেই থাকবে।”

কাঁধে ব্যাগ ঝোলালে স্বাভাবিকবাবেই কাঁধ বা ঘাড়ে একটু চাপ পরে। টেক্সাকের হিউস্টনের এক ফিজিক্যাল থেরাপিস্ট উইলিয়াম কেইস বলেছেন, কাঁধ বা ঘাড়ের সমস্যা পিঠের উপরের দিকের অনেক সমস্যা তৈরি করে। এর ফলে যখন তিনি কম্পিউটারে কাজ করতে বসবেন বা খেলতে যাবেন তখন বেশ ব্যথা অনুভব করবেন।

তিনি সুন্দর শিক্ষামুলক ট্যাগযুক্ত ব্যাগ তৈরির জন্য ডিজাইনারদের প্রতি আহ্বান জানান যেখানে ট্যাগে ঘাড় ও কাঁধের এসব বিপত্তির ব্যাপারে তথ্য থাকবে।

সর্বোপরি তিনি ভারী ব্যাগ বহনের সময় কাঁধের ভঙ্গি ঠিক রাখার পরামর্শ দেন। এসময় মাথা ও কাঁধ উপরের দিকে সোজা রাখা উচিত বলে মন্তব্য করেন। আর যারা অসুস্থ তারা অবশ্যই কিছুক্ষন পরপর কাঁধ বদলে ব্যাগ বহন করবেন।

“খুব বড় পার্স ব্যবহার করা এখন বাতিকে পরিণত হয়েছে। এগুলো কাঁধে ঝুলালে মহিলাদের আকর্ষণীয় মনে হয়। কিন্তু এর ঝক্কি সম্পর্কে তারা কতটা সচেতন সে বিষয়ে আমার সন্দেহ আছে।” মন্তব্য করেছেন কেইস।

“মাসাজ, প্রদাহ – নিবারক  এবং বিশ্রাম এসব সমস্যা সাময়িকভাবে দুর করে বটে, তবে আসল ঔষধ হলো বড় ব্যাগ বহন না করার শিক্ষা নেয়া।”

কেইস আরো পরামর্শ দেন, শিশুদের অবশ্যই তার নিজের ওজনের ১০ থেকে ১৫ শতাংশের বেশি ওজন ব্যাকপ্যাকে বহন করা উচিত নয়।

নিউইয়র্কের কর্ণেল ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালান হেজ বলেন, ল্যাপটপ যখন প্রথম বাজারে আসে তখনো এটা বহন করা নিয়ে এসব সমস্যা দেখা দিয়েছিল। তিনি মন্তব্য করেন, “মাঝে মধ্যে ফ্যাশন হিসেবে যদি কেউ বড় ব্যাগ বহন করে তো করতে পারে। কিন্তু নিয়মিত বহন করলে তাকে অবশ্যই এটা হালকা রাখা উচিত।”