মোটা হওয়ার পেছনে পানীয়ও অনেকাংশে দায়ী
স্থুলতা ঠেকাতে কি খাচ্ছেন তার চেয়ে কি পান করছেন সে ভাবনাটা বেশি জরুরী। গত সোমবার প্রকাশিত আমেরিকার কোমল পানীয় শিল্পের এক গবেষণা জরিপ থেকে উঠে এসেছে এই বক্তব্য।
মিল্ক প্রসেসর এডুকেশন প্রোগ্রাম পরিচালিত এই গবেষণায় দেখা গেছে গড় আমেরিকানদের খাদ্যতালিকার শতকরা ২২ ভাগই পানীয়। অথচ অধিকাংশ আমেরিকানই তাদের খাদ্য নিয়ন্ত্রনের সময় শক্ত খাবারের দিকেই মনোযোগ দেন বেশি। “এসব কোমল পানীয় শরীরের ওজনের উপর যে কী বিরুপ প্রভাব ফেলে সে সম্পর্কে অধিকাংশ মার্কিনি সচেতন নন।” মন্তব্য করেছেন ‘হোয়াট আমেরিকা ড্রিংকস’ শীর্ষক ওই গবেষনা প্রতিবেদনের মুখপাত্র বিশিষ্ট ডায়েটিশিয়ান ক্যারোলিন ও নীল।
গবেষনা জরিপে দেখা যায় গড়ে একজন আমেরিকান প্রতিদিন ৩৮ আউন্স পানি পান করে যার মধ্যে কোন ক্যালরি নেই। এর বাইরে প্রতিদিন একজন ১৭.৫ আউন্স কোমল পানীয় বা চান পান করে যার মধ্যে থাকে চিনি। এছাড়াও া গড়ে ৭.৫ আউন্স দুধ এবং ৮.৯ আউন্স কফি পান করে থাকে তারা।
আমেরিকানদের মোট ক্যালরি গ্রহণের মধ্যে ৬.৪% কোমল পানীয়। তবে কিশোর-কিশোরীদের ক্ষেত্রে এই হারটা বেশি। কিশোরদের মধ্যে এই হার ১০% আর কিশোরীদের ক্ষেত্রে ৯%।
পেপসি এবং কোকাকোলা সাম্প্রতিক বছরগুলোতে পন্য স্বাস্থ্যসম্মত সরবরারেহর কিছু উদ্যোগ নিয়েছে। কিছু কিছু স্কুল থেকে ক্যালরিপুর্ণ কোমল পানীয়ের যন্ত্র সরিয়ে নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মান এর বিচারে সে দেশের এক তৃতীয়াংশ মানুষ স্থুলকায়।
