২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশাবাদীরা বেশিদিন বাঁচে

আশাবাদীরা তাদের দীর্ঘ জীবন লাভ করে এবং হতাশাবাদীদের চেয়ে অনেক আনন্দে জীবন কাটায়। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় এক গবেষনাপত্রে সম্প্রতি উল্লেখ করা হয়েছে এ তথ্য।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

গবেষক দল প্রায় ৭০০০ প্রাপ্ত বয়ষ্ককে ১৯৬০ সাল থেকে তাদের কলেজ জীবন থেকে পর্যবেক্ষন করে আসছেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, যারা তরুন বয়স থেকে আশাবাদী তাদের গত ৪০ বছরের মধ্যে মৃত্যুহার হতাশাবাদীদের চেয়ে অনেক কম।

নর্থ ক্যারোলিনার মায়ো ক্লিনিক মেডিকেল জার্নালে প্রকাশিত এই গবেষনা পত্রে দেখা গেছে, মোট অংশগ্রহনকারীদের মধ্যে ৪২% হতাশাবাদীর মৃত্যুহার আশাবাদীদের চেয়ে বেশী।

গবেষক প্রধান নর্থ ক্যারোরিনার ডারহামে অবস্থিত ডিউক ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার এর ড. বেভারলি এইচ ব্রুমমেট বলেন, বর্তমান গবেষনার ফলাফল বিভিন্ন উপাদান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব।

উদাহরন হিসেবে তিনি বলেন, আশাবাদীরা হতাশাবাদীদের চেয়ে কম পরিমানে বিষন্নতায় ভোগে। বিষন্নতা দৈহিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। আশাবাদীদের জীবনযাত্রা অনেক স্বাস্থ্যপ্রদ। তাছাড়া তারা তাদের খাদ্যাভ্যাস ও ব্যায়ামের প্রতি যত্নশীল।

সুতরাং এখনই সিদ্ধান্ত নিন সারাক্ষন হতাশায় ভুগবেন নাকি সব দুঃখ কষ্টের মাঝেও একটু হাসবেন, হবেন আশাবাদী।