মস্তিষ্ক এলকোহলের ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম, তবে
অতিরিক্ত মদ্যপানে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্থ হয়। এতদিন বিজ্ঞানীরা এরকমই জানতেন, কিন্তু আর্ন্তজাতিক এক গবেষক দল গত সোমবার জানিয়েছেন অন্যকথা।
তারা বলেছেন, মাত্রাতিরিক্ত মদ্যপানে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্থ হলেও মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারে নতুন কোষ তৈরির মাধ্যমে।
তবে গবেষকদল এলকোহলে আসক্তদের সর্তক করে দিয়ে বলেছেন, যত দ্রুত সম্ভব তাদের মদ্যপানে সংযমী হওয়া উচিত। কারণ, যে ব্যক্তি যত বেশীদিন ধরে মাত্রাতিরিক্ত মদ্যপান করবে তার মস্তিষ্কের এই স্বয়ংক্রিয়ভাবে ক্ষতি পুষিয়ে নেবার ক্ষমতা ততটাই কমে যাবে। কারণ তখন আর মস্তিষ্ক নতুন কোষ তৈরি করতে পারে না।
জার্মানির ওয়েজবার্গ ইউনিভার্সিটির গবেষক ড. অ্যান্ড্রিজ বার্টশ বলেন, মুলত এই গবেষনার মাধ্যমে এই সত্যটিই প্রকাশ পায় যে, এলকোহল পানে সংযমী হলে মস্তিষ্ক তার জন্য প্রয়োজনীয় কিছু উপাদান সহজেই তৈরি করতে পারে যা মস্তিষ্কের কাজ ভালোভাবে সম্পন্ন করতে সাহায্য করে।
ড. বার্টশ এবং জার্মানী, ব্রিটেন, সুইটজারল্যান্ড ও ইটালীর এই গবেষকদল ১৫ জন স্ত্রী ও পুরুষের উপর গবেষনা করে মদ্যপান ত্যাগের ৭ সপ্তাহ আগে-পরে তাদের মধ্যে কী পরিবর্তন ঘটেছে তা পর্যবেক্ষন করেন। তাদের মস্তিষ্কের আয়তন, প্রকার ও কার্যপ্রণালী পরিমাপের মাধ্যমে মস্তিষ্কের পূণকোষ তৈরির সক্ষমতার বিষয়টি উৎঘাটন করেছেন তারা।
জটিল স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করে তারা দেখেছেন মদ্যপান বাদ দেয়ার ৩৮ দিন পরই তাদের মস্তিষ্কের আয়তন শতকরা ২ ভাগ হারে বৃদ্ধি পায়।
উল্লেখ্য, অন্য প্রাণীর ক্ষেত্রেও প্রমাণিত হয়েছে, এলকোহল মস্তিষ্কে নতুন কোষ উৎপাদনে বাধা দেয়। তাছাড়া গর্ভাবস্তায় মাত্রাতিরিক্ত মদ্যপানে গর্ভের শিশুর মস্তিষ্ক গঠনে ক্ষতিকর প্রভাব পড়ে।
