স্মার্ট বাচ্চারা নিরামিষাশী হয়
যেসব বাচ্চাদের আইকিউ বা বুদ্ধাঙ্ক বেশি, দেখা গেছে বয়স বাড়ার সাথে সাথে তারা সাধারণত নিরামিশাষী হয়।
গতকাল শুক্রবার এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
এই গবেষনায় ব্রিটেনের ৩০ বছর বয়সী এমন ৮ হাজার নারী-পুরুষ অংশ নেয় ১০ বছর বয়সকালে যাদের আইকিউ টেস্ট করা হয়েছিল। দেখা গেছে যাদের আই কিউর মাত্রা বেশি তারা নিরামিশাষী।
গবেষক দলের অন্যতম সদস্য ইংলন্ডের সাউদাম্পটন ইউনিভার্সিটির এর এপিডেমিওলজিস্ট ড. ক্যাথেরিন গেইল জানান, “শৈশবে যারা বেশি বুদ্ধিমান হয়, ৩০ বছর বয়সেও তাদের সেই বুদ্ধিটা থাকার কথা। এরকম ৮ হাজার নারী পুরষের মধ্যে অন্যদের তুলনায় যাদের আই কিউ বেশি লক্ষ্য করেছি, তারাই বলেছে যে তারা ছোটবেলা থেকেই নিরামিষাশী।”
ব্রিটিশ মেডিক্যাল জার্নালের অনলাইন সংস্করণে প্রকাশিত তার নিবন্ধে গেইল আরো বলেন, ভালো খাবার খান আর ব্যায়াম করেন এমন লোকদের আইকিউ নিয়ে করা গবেষনা ফলের সাথে এই ফলাফলের সাযুজ্য রয়েছে।
“নিরামিশাষীদের হৃদরোগ এর ঝুঁকি কম। এদের মধ্যে ব্লাড প্রেশার, কোলেস্টেরল থাকে কম। হৃদরোগে এদের মারা যাওয়ার আশংকাও কম” গেইল মন্তব্য করেন।
গবেষনায় আইকিউ স্কোরে প্রতি ১৫ পয়েন্টে নিরামিশাষীর সংখ্যা বেড়েছে ৩৮%। সামাজিক শ্রেণী, শিক্ষা ইত্যাদি ফ্যাক্টরগুলো যোগ করার পরও ফলাফল অপরিবর্তিত থেকেছে।
এই গবেষনায় অংশ নেওয়া ৩৩% এরও বেশি নারী পুরুষ নিজেদের নিরামিশাষী বলে উল্লেখ করলেও তারা মাঝে মাঝে মাছ মাংসও খেয়ে থাকেন। কেবল ৪% বিশুদ্ধ নিরামিশাষী আর ২.৫% এমনকি ডিম দুধসহ কোনরকম প্রাণীজ কিছু খান না বলে জানিয়েছেন।
