২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন ব্যবহারের আহ্বান

বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর অন্যতম কারন ক্যান্সার। আর বিভিন্ন রকম ক্যান্সারের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সারে আক্রান্ত লোকের সংখ্যাও নেহায়েত কম নয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Dec 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এ রোগে প্রতি বছর প্রায় আড়াই লক্ষ মহিলা মারা যায়। এই মৃত্যুহার কমানোর জন্য ভ্যাকসিন ব্যবহারের আহবান জানিয়েছেন আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গত মঙ্গলবার লন্ডনে এক কনফারেন্সে বিভিন্ন ক্ষেত্রের ৬০ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এ আহবান জানান। এ রোগের জন্য অতি সম্প্রতি মার্ক এন্ড কোম্পানি ‘গার্ডাসিল’ ও গ্লাক্্েরাস্মিথক্লাইন ‘সার্ভারিক্স’ নামে দুটো ভ্যাকসিন বাজারে ছেড়েছে যা এ রোগের জন্য অন্যতম দায়ী ভাইরাস হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) থেকে মহিলাদের রক্ষা করবে।

‘গার্ডাসিল’ ও ‘সার্ভারিক্স’ এই ক্যান্সারের জন্য আবি®কৃত প্রথম ভ্যাকসিন।

কিন্তু এ ভ্যাকসিন ব্যবহারের অন্যতম প্রতিবন্ধকতা হলো এর অত্যধিক মূল্য। গার্ডাসিলের ক্ষেত্রে এর তিনটি ইনজেকশনের এক কোর্সের মূল্য দাড়াবে ইউএস ৩৭৫ ডলার যা উন্নয়নশীল দেশের মানুষের জন্য মোটেও আশাপ্রদ কিছু নয়।

বিশেষজ্ঞরাও এর অত্যধিক মূল্য নিয়ে চিন্তিত। এর মূল্য না কমালে উন্নয়নশীল বিশ্বে এই আবিষ্কার কোন সুফল বয়ে আনবে না বলে তারা আশংকা প্রকাশ করেছেন।