২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় বার্ড ফ্লু’র তৃতীয় সংক্রমন

দক্ষিন কোরিয়ার সিউলের দক্ষিনের এক প্রদেশে বার্ড ফ্লু সংক্রমনের খবরের সত্যতা স্বীকার করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। গত মাসে ওই প্রদেরেই কাছাকাছি অবস্থিত দু’টি খামার থেকেও একই ধরনের সংক্রমন ঘটেছিল। ‘এটি যে H5N1টাইপের ভাইরাস থেকেই হয়েছে সেটা নিশ্চিত হওয়া গেছে।’

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

এক বিবৃতিতে মন্ত্রনালয় বলেছে এ কথা। এই সংক্রমনে গত ৪ দিনে হাজার হাজার পাখি মারা গেছে।

বার্ড ফ্লু ভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে দক্ষিন কোরিয়ায় ৭ লাখ ৬০ হাজার পোল্ট্রি বিনাশ করার পর এই তৃতীয় সংক্রমনের খবর পাওয়া গেল।

বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে গত চার বছরে দক্ষিন কোরিয়ার ওই প্রদেশে কয়েক লাখ মুরগী মারা যায়। শুধু ডিসেম্বর ’০৩ থেকে মার্চ ’০৪, এই সময়েই বার্ড ফ্লুতে আক্রান্ত হয় চার লাখ পোল্ট্রি। এই সংক্রমনের সময় প্রায় ৫৩ লাখ পাখি মেরে ফেলা হয়েছে। এই মারার কাজে নিয়োজিত কমপেক্ষ ৯ জন দক্ষিন কোরীয় শ্রমিক ওই ভাইরাসে আক্রান্ত হন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে দরকারি পরীক্ষা নীরিক্ষার পরে নিশ্চিত হওয়া গেছে যে তাদের কেউই গুরুতর অসুস্থ হননি।