২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে প্রথম জিকা আক্রান্ত শিশুর জন্ম

ইউরোপের প্রথম জিকা আক্রান্ত শিশুর জন্ম দিয়েছেন স্পেনের এক নারী। ‘ছোট মস্তিষ্ক’ নিয়ে জন্মানো ইউরোপে এটি প্রথম শিশু। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শিশুদের এ অবস্থাকে মাইক্রসেফালি বলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 09:19 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

গতমাসে স্লোভেনিয়ায় গর্ভবতী এক নারী জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গর্ভপাত করান।

চিকিৎসকরা মে মাসে স্পেনের ওই নারীকে তার গর্ভের শিশুটি মাইক্রসেফালিতে আক্রন্ত বলে জানায়। তারপরও ওই দম্পতি শিশুটি জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বার্সেলোনার ভাল দে’হেবর্ন হাসপাতালের নিওনেটাল বিভাগের প্রধান ফেলিক্স ক্যাস্তিল্লো বলেন, “শিশুটির হৃদযন্ত্র ও ফুসফুস স্বাভাবিকভাবে কাজ করছে। তার রক্তচাপ ও শরীরের তাপমাত্রাও স্বাভাবিক।”

পুরো ৪০ সপ্তাহ পর অস্ত্রপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পরে পরীক্ষার পর ডা. ক্যাস্তিল্লো বলেন, “শিশুটির মস্তিষ্ক স্বাভাবিকের তুলনায় ছোট এবং সে মাইক্রসেফালিতে আক্রান্ত।”

“শিশুটিকে নিয়মিত নজরদারিতে রাখা হয়েছে এবং তার পিতা-মাতা সন্তান নিয়ে খুবই খুশি।”

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে ১৯০ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১৮৯ জন বিদেশে গিয়ে এবং একজন যৌন সংসর্গের মাধ্যমে আক্রান্ত হয়।

মাইক্রসেফালি আক্রান্ত শিশু জন্ম দেওয়া নারীও বিদেশে গিয়ে জিকা ভাইরাসে আক্রান্ত হন।

পুরনো খবর:

ফ্লোরিডায় জিকা সংক্রমণে অপুষ্ট মস্তিষ্কের প্রথম শিশুর জন্ম