ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, হাসপাতালে ২১৯ জন
চলতি বছরের এ পর্যন্ত ৪৪ হাজার ৬৯২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও প্রাণ না গেলেও নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৯ জন।
এইডিস মশাবাহিত এ রোগে টানা কয়েকদিন মৃত্যুর ঘটনা নথিবদ্ধ হওয়ার পর শুক্রবারের প্রতিবেদনে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ঢাকা উত্তর সিটি এলাকায় ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ৩৯ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৪ হাজার ৬৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অপরদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ২১৬ জন। এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন রোগী।
এদিকে গত এক দিনে সারা দেশে ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৪৭৮ জন।
