১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

হাম ও এই রোগের উপসর্গ নিয়ে সারাদেশে এ পর্যন্ত মৃত্যু হাজারের কাছাকাছি।

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 05:40 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

এ সময়ে ৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে মারা গেছে।

তাদের হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট প্রাণ গেছে ৮৮০ জনের। এছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। 

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৯৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ মারা গেছে ১৫১ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৭৪ জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৪৭ জন, রাজশাহীতে ২৮, সিলেটে ১৫৪, চট্টগ্রামে ২৯১, বরিশালে ১০৩, ময়মনসিংহে ৫৬, খুলনায় ৭৮, রংপুরে ১৭ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৯ হাজার ৫১৯। তাদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন হাসপাতাল ছেড়েছেন।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৮৪ জন।