১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৮৬৮ জন

এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছরের এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 06:00 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণহানির কোনো তথ্য নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছরের এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ২৪৮ জনে।

গত এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৬৮ জন। ৯৮ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। এ দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হন ১৫০ জন।

বিভাগের মধ্যে বরিশালে ১১০ জন, চট্টগ্রামে ১০৯ জন, খুলনায় ২০৫ জন ও ময়মনসিংহে ৩৮ জন, রাজশাহী ৭৩ এবং রংপুরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।