ডেঙ্গু: ভর্তি ৭৬ হাজার ছাড়াল, ৩৭২ মৃত্যু
গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ২১ জনে।
গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭২ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৯৬ জন, ঢাকা বিভাগে ৩১২ জন, ময়মনসিংহে ৩৫ জন, চট্টগ্রামে ১২৩ জন, খুলনায় ১৬০ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৩ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭১ হাজার ৫৫৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮৫৭ জন; আর ২২৩৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৪ হাজার ৯৭৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪২ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
নভেম্বরের প্রথম ১৩ দিনে ১৪ হাজার ২০৪ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৭৫ জনের।
জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু ৮ জনের।
জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
